সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকায় বেইলি রোডে দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বেইলি রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. আশিক (২৬)।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ১

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

আহত আরেক মোটরসাইকেল আরোহী রাসেল (৩০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, শুক্রবার রাত ১০টার পর বেইলি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফয়েজ বলেন, বেইলি রোডে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। তখন গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা