সংগৃহীত ছবি
জাতীয়

ভিসা ফ্রি ভ্রমণে কিরগিজস্তানকে প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমদূরবর্তী রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কিরগিজস্তানে বাংলাদেশি কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের প্রস্তাবিত চুক্তিটি সম্পাদনে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী তেমিরবেক এরকিনভের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ

শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) কিরগিজ উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক এ কথা বলেন তিনি।

এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা হয়। বাংলাদেশের ও কিরগিজস্তানের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় যোগসূত্রের কথা উল্লেখ করে দ্বি-পাক্ষিক সম্পর্ককে বেগবান করতে দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশি দূত।

অর্থনৈতিক সহযোগিতাকে বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্কের অন্যতম মূলভিত্তি হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত ড. মনিরুল এটিকে আরও ফলপ্রসু করার লক্ষে দু'দেশের মধ্যে সরকারি পর্যায়ের যৌথ অর্থনৈতিক ও বাণিজ্যিক কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এ বছরে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে কিরগিজস্তানের রাজধানী বিসকেকে ফরেন অফিস কনসাল্টেশন আয়োজনের ব্যাপারে তার অভিপ্রায় ব্যক্ত করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা