সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১  

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ট্রাকের ধাক্কায় আদম আলী (৫৫) নামের আহত এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অন্য ৩ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ২১২৯ টি মামলা

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির ভাতিজা মো. মাসুম বলেন, তার চাচা পেশায় কাপড় ব্যবসায়ী। ছেলে শাকিরকে ডাক্তার দেখাতে পরিবারসহ রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন। পরিবারের ৪ সদস্য সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে আসাদগেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তার চাচাসহ সিএনজিতে থাকা ৪ জনই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আদম আলীর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা