৮ বছর পর অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণের দাবিতে কর্মসুচি
জাতীয়

৮ বছর পর অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণের দাবিতে কর্মসুচি

নিজস্ব প্রতিবেদক :

ক্ষতিপূরণ দাবিতে রাতেও প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তরা।

তারা জানান, আট বছর পার হলেও তাদের ক্ষতিপূরণ তারা পাননি। দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত এই এলাকা ছাড়বো না। জীবন দিয়ে হলেও দাবি আদায় করতে চাই, সাহায্য নিয়ে আমরা একটু বাঁচতে চাই এই আমাদের আকুতি। না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাওয়ার চেয়ে এখানে রাস্তায় মরবো। টানা ১৬ দিন ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে আহত হয়ে কর্মক্ষমতা হারানো শ্রমিকেরা।

রোববার (০৪ অক্টোবর) রাত ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অবস্থান কর্মসূচির ১৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিজিএমইএ কর্তৃপক্ষ ও প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো খোঁজ-খবরও নেওয়া হয়নি। চিকিৎসা খরচ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে এ কর্মসুচি।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে প্রায় ৩শ জন শ্রমিক আহত হয়েছিল। তাদের সবাই এই অবস্থান কর্মসূচিতে সমর্থন দিয়েছেন। তবে প্রেসক্লাবের সামনে ৪৫ জন অবস্থান করছেন। শ্রমিকরা চান নিজেদের চিকিৎসা, সন্তান ও পরিবারের খাওয়া খরচ, লেখাপড়া এবং সর্বোপরি একটু ভালো ভাবে চলার জন্যে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। আর দিন-রাত ২৪ ঘণ্টা অবস্থান করে এখানে অবর্ণনীয় কষ্ট করে তারা যে কর্মসূচি পালন করছেন সেটির প্রতি যেন প্রধানমন্ত্রী দয়া ও সুদৃষ্টি দেন।গৃহহীন শ্রমিকেরা যেমন একদিকে চিকিৎসা করাতে পারছেন না, অন্যদিকে জোগাড় করতে পারছেন না নিজের ও তাদের পরিবারের আহার।


উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশন গার্মেন্টসে আগুন লাগে। এতে ১১৩ জন শ্রমিক প্রাণ হারান। আর আহত হন দুই শতাধিক শ্রমিক।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা