জাতীয়

আদালতে সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ!

নিজস্ব প্রতিনিধি : অবসরপ্রাপ্ত সেনা কমকর্তা সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় তার বোনের করা মামলাটি চ্যালেঞ্জ করে প্রধান আসামি বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক লিয়াকত হোসেনের পক্ষে আদালতে রিভিশন আবেদন করা হয়েছে।

সিনহার বোনের করা মামলাটি দায়েরের দু মাস পর রোববার (৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে আবেদনটি দায়ের করেন আইনজীবী ফরহাদ শাহরিয়ার।

আদালত আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য ২০ অক্টোবর তারিখ ধার্য্য করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ফরিদুল আলম।

লিয়াকতের পক্ষের আইনজীবী ফরহাদ শাহরিয়ার গণমাধ্যমকে জানান, গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হয়েছে।

ফরহাদ শাহরিয়ার বলেন, ‘সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়ায় আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছে না। ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ রয়েছে।’

গেল ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটি র‌্যাবকে তদন্তভার দেওয়া হয়।

৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার এবং বাহারছরা পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্ত পরিদর্শক লিয়াকতসহ পুলিশের সাত সদস্য। পরে র‌্যাব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার তিন সাক্ষী ও সর্বশেষ পুলিশের একজন কনস্টেবলকে আটক করেন। এ মামলায় এখন মোট আসামি ১৪ জন। ১২ আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে দুর্বল হতে শুরু করলেও এর প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা