জাতীয়

অক্টোবরেই শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : অক্টোবরের শুরুতে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম শুরুর কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। তারপরও চলতি মাসেই সফটওয়্যার ট্রায়াল শেষ করে বদলি কার্যক্রম শুরু করতে নতুন বিষয় ইনপুট দিতে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

অনলাইন এই বদলিতে প্রতিবন্ধী, গুরুতর অসুস্থ শিক্ষক ও বিয়ে বিচ্ছেদ হয়েছে বা বিধবা নারী শিক্ষকরা, স্বামী-স্ত্রী বা সন্তান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের জন্য নতুন অপশন যুক্ত করার কাজ চলছে। সফটওয়্যারে নতুন এই বিষয়গুলো ইনপুট দেয়া সম্পন্ন করার পর এ মাসেই বদলি কার্যক্রম শুরু করা হবে। তবে কোনো কারণে সফটওয়্যার ট্রায়ালে যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে নভেম্বর থেকে পুরোপুরি চালু হবে। এর মাধ্যমে জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায় অভ্যন্তরীণ সহকারী শিক্ষক বদলি করা হবে।

প্রাথমিক শিক্ষা দফতরের (ডিপিই) কর্মকর্তারা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নীতিমালা অনুযায়ী বছরের শুরুতে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কার্যক্রম শুরু হয় থাকে। বর্তমানে বদলি কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে করতে একটি নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে।

সেটিকে পরীক্ষামূলক হিসেবে জেলার অভ্যন্তরীণ শিক্ষকদের কিছু সংখ্যক বদলি করা হবে। এ জন্য আগামী ১৫ অক্টোবর থেকে অনলাইন আবেদন গ্রহণ করতে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে আবেদন কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে ডিপিইতে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সফটওয়্যার প্রেজেন্টেশন করা হয়েছে। নতুন বিষয়গুলো ইনপুট দেয়া হলেই অক্টোবরে অনলাইন বদলি চালু করা হবে। এ বিষয়ে অধিদফতরকে নির্দেশনা দেয়া হবে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষক বদলিতে বাণিজ্য, হয়রানি ও নানা অনিয়ম বন্ধে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু করার জন্য এ বছর ফেব্রুয়ারিতে জরুরি বদলি ছাড়া সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম বন্ধ রাখা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে দুর্বল হতে শুরু করলেও এর প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা