জাতীয়

চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর হওয়ার প্রত্যাশা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে চীনের অব্যাহত সহযোগিতায় সন্তোষও প্রকাশ করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় চীনা প্রেসিডেন্ট ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

চীনা প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দুই দেশের জনগণ হাজার বছর আগে যোগাযোগ স্থাপন করেছিলেন। যার মধ্য দিয়ে দু’টি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের প্রবাহকে সহায়তা করেছিল। তিনি ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘নয়া চীন যেমন দেখেছি’ বই দু’টির কথা স্মরণ করেন। বইয়ে বাংলাদেশের জনগণের প্রতি চীনবাসীর আবেগ, প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি চলাকালে বাংলাদেশকে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। আগামী দিনগুলিতে বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

৪ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনকে আলাদা বার্তা দিয়েছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

যুক্তরাষ্ট্রে জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা