মানবপাচারে জড়িতদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট
জাতীয়

মানবপাচারে জড়িতদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক : বিদেশে পলাতক মানবপাচারের সঙ্গে জড়িত দালালদের গ্রেপ্তারে শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিবিয়ার মিজদাহ শহরে গুলি করে ২৬ বাংলাদেশি হত্যার পর মানবপাচারে জড়িতদের গ্রেপ্তারে এ পদক্ষেপ নিতে যাচ্ছে সিআইডি। ওই আক্রমণে বেঁচে যাওয়া ১২ জনের মধ্যে ৯ জনকে ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি তিনজনকে আনা সম্ভব হয়নি।

গত ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ ও লিবিয়ার যৌথ উদ্যোগে বোরাক এয়ারের বিশেষ ফ্লাইটে এ ৯ জন ফিরে আসেন। যাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে তারা হলেন, ফিরোজ বেপারী, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তারিকুল ইসলাম, বকুল হোসেন, মোহাম্মদ আলী, সোহাগ আহমেদ এবং সাইদুল ইসলাম। অন্যদিকে যাদেরকে আনা সম্ভব হয়নি তারা হলেন, বাপ্পী দত্ত, সম্রাট খালাসী ও সাজিদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছরের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হন। এরমধ্যে ২৬ জন ছিলেন বাংলাদেশি। ওই আক্রমণে আহত হন আরও ১২ জন বাংলাদেশি। এ ঘটনায় ২৬টি মামলা হয়। যারমধ্যে সিআইডি ১৫ টি মামলার তদন্ত করছে। এসব মামলার ৪৪ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ডিআইজি আবদুল্লাহেল বাকী বলেন, মামলার তদন্তকালে অনেক আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেপ্তারের জন্য অচিরেই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, লিবিয়া থেকে আসা নয়জন ভিকটিমকে সিআইডি সদর দপ্তরে নিয়ে আসে। মামলার তদন্তের স্বার্থে ঘটনাস্থলের বর্ণনা, ঘটনার সার্বিক বিবরণ ও প্রাসঙ্গিক সাক্ষ্যের জন্যে ভিকটিমদের বক্তব্য নেয়া হয়। অচিরেই জবানবন্দি নেয়ার জন্য ভিকটিমদের আদালতে উপস্থাপন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, আগামী সপ্তাহের মধ্যে বিদেশে অবস্থারনত ৮ থেকে ১০ জন আসামিকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে।

সাননিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা