সংগৃহীত ছবি
জাতীয়

রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন : সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রুবেল মিয়া তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : অপরাধে জড়িত কর্মকর্তাদের ধরা হবে

জানা যায়, দুদকের রিক্যুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেফতারে অভিযান চালায়। অবস্থান শনাক্ত করে বুধবার সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন। এ সময় শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল বের করে দেন মতিউর।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

এদিন মতিউরের রহমানের সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেফতার করা হয়। দুদকের মামলায় আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ১৯ জানুয়ারি তাকে ৭ দিনের রিমান্ড নেওয়ার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা