সংগৃহীত ছবি
জাতীয়

খাদ্য পরিস্থিতির ওপর নজরদারি 

নিজস্ব প্রতিবেদক: সার্বিক খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে সভাপতি হিসেবে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: ‘সময় বলে দেবে’ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা

২১ সদস্যের কমিটিতে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালককে সদস্যসচিব করা হয়েছে। এ কমিটি গঠন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি সার্বিক খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখবে, কমিটি খাদ্যশস্য উৎপাদনের পরিসংখ্যান, খাদ্যশস্যের চাহিদা নিরূপণ, খাদ্যশস্যের মজুত, সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য সম্পর্কীয় অন্যান্য বিষয় পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে পরামর্শ দেবে, পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাদ্যের নিশ্চয়তা বিধানে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে এবং জনগণের নিরাপদ খাদ্যের চাহিদা বিবেচনায় রেখে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা