সংগৃহীত ছবি
জাতীয়

ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটর এলাকার নির্মাণাধীন একটি ভবনের ৩য় তলা থেকে পড়ে মো. রবিন বেপারী (৩৫) নামের ১ স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশের যুবশক্তিকে ব্যবহারের জন্য আহ্বান

নিহত ব্যক্তি, শরীয়তপুরের গোসেরহাট থানার আদর্শ গ্রামের আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কলাবাগানে কাঁঠাল বাগান এলাকার ১১/৭ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতো। তার ১১ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। তারা ২ বোন ১ ভাই।

নিহতের বোন শান্তা আক্তার বলেন, আমার ভাই পেশায় ১ জন স্যানিটারি মিস্ত্রি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলামোটর এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এর পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা