সংগৃহীত ছবি
জাতীয়

সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের শেষ দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যার সময়কাল হতে পারে ৩ দিন। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে।

আরও পড়ুন: কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৯, ১০, ১১ জানুয়ারি ৩ দিন অথবা ১২ জানুয়ারিসহ মোট ৪ দিন স্বল্পকালীন একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে। এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিমাঞ্চলে। তবে মধ্যাঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ আরও বলেন, শীতকালে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার ফলে সৃষ্ট প্রাকৃতিক অবস্থাকেই আমরা শৈত্যপ্রবাহ বলে থাকি। এটি মূলত, শীত মৌসুমের একটি আবহাওয়াগত বৈশিষ্ট্য, যা নির্দিষ্ট অঞ্চলে তীব্র শীতল পরিস্থিতি সৃষ্টি করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, যখন সর্বনিম্ন তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তখন সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: দুর্ঘটনা রোধে বিআরটিএ’র আহ্বান

এতে আরও বলা হয়েছে, ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে দেশে শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা বেশি। ৮ ও ৯ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। ৯ বা ১০ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা