সংগৃহীত ছবি
জাতীয়

ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আবারও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীত। এরই মধ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।

আরও পড়ুন : আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রংপুর বিভাগের প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রায় দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ।

পঞ্চগড়ে শৈতপ্রবাহের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আগুন জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষ।

আরও পড়ুন : মে থেকে ফিটনেসবিহীন বাস চলবে না

রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোরে পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। সারা দিনেও দেখা মিলছে না সূর্যের। এছাড়া ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে।

দক্ষিণাঞ্চলের যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে শীতের প্রকোপে অসুস্থ হচ্ছে নানা বয়সী মানুষ। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া রয়েছে শৈত্যপ্রবাহের আভাস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা