সংগৃহীত ছবি
জাতীয়

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এই বৈঠকের নেতৃত্বে দেন ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কমিটি গঠন

এদিকে, বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ২ জন উপদেষ্টা এই বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজধানীর সচিবালয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ ও উৎস জানতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত করে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন। ট্রাক চাপায় ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর ঘটনায় উপদেষ্টা পরিষদে শোক প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আগুনে ৫ টি মন্ত্রণালয়ের সব নথি পুড়ে গেছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সব নথির ডিজিটাল রেকর্ড থাকায় তা পুনঃরুদ্ধার করা সম্ভব। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রেকর্ড অ্যানালগ ছিলো। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রাখতে সরকারের অন্যান্য দফতরে স্থানান্তর করে অস্থায়ীভাবে কাজ চালানোর চেষ্টা করা হবে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

অগ্নিকাণ্ড নিয়ে নিজের দেয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে তিনি লিখেন, স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব গ্রহণের পর পিরোজপুর জেলায় প্রকল্প বরাদ্দের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছিলাম। এতে সাবেক মুখ্য সচিবের সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গিয়েছিলো। পুনঃরুদ্ধার করে এই নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা