জাতীয়

কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, “অভিযান শুরু হয়েছে, কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।” চালকল মালিকদের উপর ক্ষোভ প্রকাম করে খাদ্যমন্ত্রী বলেন, “মিলাররা লাখ লাখ টন ধান মজুদ করে রেখেছেন। কৃষকের কাছে এখন ধান না থাকায় এ সুযোগে তারা প্রতি সপ্তাহে চালের দাম বাড়াচ্ছেন। মিলারদের এ সুযোগ আর থাকছে না।”

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ‘পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার, দেশের সকল অনাবাদি জমিতে করতে হবে ফসল চাষাবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমরা খাবার কেনার সময় আর পুষ্টির দিকে তাকাই না। বাজারে গেলে চকচকে চাল দেখে কিনি। কিন্তু লাল চালের পুষ্টিগুণের কথা ভুলে যাই। কিছু ব্যক্তি শখের বশে এখন এ চালের খোঁজ করেন।”

চালের দর বাড়া নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, “কিছু ব্যবসায়ী-মিলাররা ভাবে তারা মারা যাবে না। তারা শুধু বেশি লাভের আশা করে অথচ করোনাকালে তাদের উচিত ছিলো কম লাভ করা। কৃষকের কাছ থেকে সব ধান কেনার পর মিলাররা লাখ লাখ টন ধান মজুদ করে রেখেছেন। কৃষকের কাছে আর ধান না থাকায় তারা সপ্তাহে সপ্তাহে চালের দাম বাড়িয়েছেন। আর এভাবে চলতে পারে না। প্রতিটি জেলার ডিসিদের বলা হয়েছে, অভিযান-জরিমানা চলছে, এটা অব্যাহত থাকবে।”

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) কৃষিবিদ মো. হামিদুর রহমান প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা