‘দুর্যোগে আবারও প্রমাণিত আ.লীগ জনগণের দল’
জাতীয়

‘দুর্যোগে আবারও প্রমাণিত আ.লীগ জনগণের দল’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ যে জনগণের সংগঠন সে বিষয়টি করোনাকালীন চলমান দুর্যোগে আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশে সরকারপ্রধান বলেছেন, “জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে সেটা এবারও এই দুর্যোগ- করোনা মহামারির সময়ও প্রমাণ হয়েছে। জনগণের আস্থা বিশ্বাসটা হচ্ছে আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি।”

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হওয়া সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে এই সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুকন্যা বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দেশের মানুষ স্বস্তিতে আছে। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। আমি দেশবাসীকে এইটুকু বলতে চাই যে, জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং সেটা এবারও এই দুযোগ করোনা মহামারি এর সময়ও এটা প্রমাণ হয়েছে। জনগণের আস্থা বিশ্বাসটা হচ্ছে আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি।”

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন, আওয়ামী লীগ জনগণের জন্য সব থেকে কাজ করে। এই বাংলাদেশের আর্থ সামাজিক উন্নতির জন্যই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফলটা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায় আমরা যেন দারিদ্রমু্ক্ত বাংলাদেশ গড়তে পারি, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সাংগঠনিক শক্তিটা হচ্ছে সবচেয়ে বড়। আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবিলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনি সেটা প্রমাণিত হয়েছে।” সবার সম্মিলিত চেষ্টার কারণে দেশে করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও এসময় মন্তব্য করেন সরকারপ্রধান।

করোনার কারণে প্রায় ৬ মাস পর দলটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হলো। সর্বশেষ গত ৯ মার্চ গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা। এরপর করোনায় দীর্ঘমেয়াদী ছুটিতে ত্রাণ নিয়ে দূর্গত মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। কোরণে স্থবির হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। আগস্ট মাস থেকে স্বল্প পরিসরে দলীয় কার্যক্রম শুরু হলে গত ২৫ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাহী সংসদের বৈঠকের কথা জানান।

সাননিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা