সংগৃহীত ছবি
জাতীয়

এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাবেন প্রবাসী বাংলাদেশিরা। যারা এরই মধ্যে আবেদন করেছেন, তারা আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এই পাসপোর্ট পাবেন বলে জানিয়েন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

আরও পড়ুন : পার্বত্য এলাকায় অনিয়ম বেশি হয়

বুধবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে তিনি এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাবেন।

আরও পড়ুন : শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়ার বার্তা

তিনি বলেন, যারা আবেদন করেছেন, ১৫ ডিসেম্বর-পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই পাসপোর্ট পাবেন। প্রথমে সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীরা পাবেন। পরে যেসব দেশে চাহিদা বেশি, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এমআরপি দেওয়া হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যেই সব সমস্যার সমাধান হবে।

উপদেষ্টা বলেন, প্রচুর পাসপোর্ট ছাপানো হয়েছে। সরকার যে ব্যবস্থা নিয়েছে, তাতে আগামী দু-তিন বছরে আর কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, পাসপোর্ট জটিলতা তৈরি হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন মন্ত্রী নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট ছাপানোর কাজ তার এক পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়েছে। সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা