সংগৃহীত ছবি
জাতীয়

৩ দিন তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আগামী ৩ দিন টানা তাপমাত্রা কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে শুক্রবার রাত-শনিবার দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাবে এ সকল তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সব কিছুর ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবার

পূর্বাভাবে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত-ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা-মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে শেষরাত-ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা-মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও রাত এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি কমে যেতে পারে।

আরও পড়ুন: নতুন ২৩ বিচারপতি-রাষ্ট্রপতির সাক্ষাৎ

আগামী শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত-ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা-মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এতে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়াও আগামী ৫ দিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা