সংগৃহীত ছবি
জাতীয়

সানজিদা নামে কোন পিএস নেই

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামে কোন নারীকে তার একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেননি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: ধর্মীয় নেতাদের সঙ্গে বসছেন ড. ইউনূস

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি Sanjida.Sahanaz নামক এক ফেইসবুক আইডি থেকে দাবি করেছেন যে, “আজ থেকে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। সকলের কাছে আমি দোয়া চাই।”

তবে প্রকৃত তথ্য হচ্ছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামের কোন নারীকে একান্ত সচিব হিসেবে নিয়োগ দেননি।

এই আইডি থেকে আইন উপদেষ্টার পিএস হিসেবে দাবি করে যে সকল তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন: মামলায় নাম থাকলেই গ্রেফতার নয়

এই নামে কেউ আইন উপদেষ্টার একান্ত সচিব দাবি করলে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা