সংগৃহীত ছবি
জাতীয়

আলু রপ্তানি বন্ধ করল ভারত

জেলা প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে।

আরও পড়ুন : পার্বত্যাঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয়

আলু আমদানি বন্ধের কারণে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতীয় আলু বন্দরের পাইকারি মোকামে ৬৪ থেকে ৬৫ টাকা দরে।

হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসএম রেজা আহমেদ বিপুল জানান, হঠাৎ করে আলু আমদানি বন্ধের কারণে এলসিকৃত আলু আমদানি না হলে ক্ষতির মুখে পড়বে বন্দরের ব্যবসায়ীরা। আমরা আলু আমদানির জন্য প্রচুর পরিমাণ এলসি করে রেখেছি। আলু আমদানি না হলে এলসিকরা টাকা, বুকিংকৃত টাকা নিয়ে আমরা টেনশনে আছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে আলু রপ্তানি না করার ক্ষেত্রে আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ রেখেছে। এ কারণে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও আলু আমদানি হচ্ছে না। ফলে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুন : ১৫ আগস্টকে ছুটি ঘোষণার রায় স্থগিত

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বন্দরে আসা সকল কাঁচাপণ্য দ্রুত ছাড়করণসহ সকল সহযোগিতা করা হচ্ছে। চলতি সপ্তাহের শনিবার ও রোববার দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩২ ট্রাকে ৯২৩ মেট্রিকটন পেঁয়াজ এবং ৬৬ ট্রাকে ২ হাজার ৩৫ মেট্রিকটন আলু আমদানি করা হয়েছে।

প্রসঙ্গত, আড়াই মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২৫ সেপ্টম্বর থেকে ভারত হতে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা