সংগৃহীত ছবি
জাতীয়

সচিবালয়ে বৈঠকে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রাজধানীর সচিবালয়ে ১ম বারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেওয়ার পর এটি সচিবালয়ে ১ম বৈঠক।

বুধবার (২০ নভেম্বর) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়। এ সময় বৈঠকর সভাপতিত্ব করেন ড. ইউনূস।

আরও পড়ুন: সন্ধ্যায় রাষ্ট্রপতি-ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ

তার আগে সকাল ১১টায় প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন। এই বৈঠকে অন্যান্য উপদেষ্টারাও রয়েছেন।

সাম্প্রতি গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত (৮ আগস্ট) যাত্রা শুরু করেছিলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অর্ন্তবর্তী সরকার। সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এরপর আজ ১ম বারের মতো সচিবালয়ে এই বৈঠক হচ্ছে।

জানা যায় , আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশের খসড়া এই বৈঠকে উপস্থাপন করা হবে। এর পরে গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে বলে সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা