সংগৃহীত ছবি
জাতীয়

ডাকাতির পর তুলে নেওয়া শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর ৮ মাসের ১ শিশুকেও অপহরণের ঘটনায় ১ জনকে গ্রেফতার ও অপহৃত শিশুটিকেও উদ্ধার করেছে র‍্যাব।

শনিবার (১৬ নভেম্বর) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, এই বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: সাবেক বিচারপতি ফজলুল আর নেই

এদিকে শিশুটিকে উদ্ধারের পরে তাকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।

তার আগে শুক্রবার দুপুরে রাজধানীর আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির পর শিশুকে নিতে যায় ডাকাতরা। এরপর শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি তার স্বামী ও সন্তান নিয়ে ওই বাসায় থাকেন। এর পরে দুপুরে ১ দল ডাকাত তাদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও শিশুকে নিয়ে যায়।

ঘটনার পরপরই ঐ শিশুর ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা