সংগৃহীত ছবি
জাতীয়

ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী ১ চিকিৎসক নিহত হয়েছেন। এতে আরও আহত হয়েছেন তার স্ত্রী।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে ধানমন্ডির ৮/১-এর ২৯৪/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টায় মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: থেরেসা মে’র সঙ্গে ড. ইউনূসের বৈঠক

২ জনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন জানান, এ কে এম আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ ২ জনেই চিকিৎসক। তারা লন্ডন থাকেন। প্রতিবছর সেপ্টেম্বরে তারা ঢাকায় আসেন এবং ডিসেম্বরে আবার চলে যান।

তিনি বলেন, শুক্রবার ভোরে অস্ত্রসহ ডাকাতদল বাসায় ঢুকে ২ জনকে জিম্মি করে। এর পরে ডাকাতি করার সময় তারা বাধা দিলে ২ জনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আমরা গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা