সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন পুরোপুরি সঠিক নয়: কাদের
জাতীয়

সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন পুরোপুরি সঠিক নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক:

সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে— টিআইবির দেওয়া প্রতিবেদনে এ ধরনের মন্তব্য সঠিক, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, তারা সব কার্যক্রমে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সাথে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।

উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে— বিএনপি নেতাদের এ ধরনের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা বিএনপি নেতাদের চিরাচরিত অভিযোগ।

উপ-নির্বাচনে বিএনপির শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কি না তা জনগণ বিশ্বাস করতে পারছে না। তবে তাদের এ ঘোষণাকে স্বাগত জানাই। বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই। জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব বলে বিএনপিকে আশ্বস্ত করেন অওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রকল্পের ব্যয় কমানো এবং দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প না নিয়ে এবং নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা