ক্যাবল ঝুলে থাকায় শহরের সৌন্দর্য নষ্ট হয়
জাতীয়

ক্যাবল ঝুলে থাকায় শহরের সৌন্দর্য নষ্ট হয় : মেয়র আতিকুল    

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে ঢাকার সব ঝুলন্ত তার (ক্যাবল) নামিয়ে ফেলা হবে, তার ঝুলে থাকায় শহরের সৌন্দর্য্য নষ্ট হয়।

তিনি বলেছেন, ‘যদি এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক) তারা তাদের কাজ না করে, আমরা সিটি করপোরেশন থেকে আমাদের ড্রেনের নিচ থেকে পাইপ দিয়ে দেব। তারা সেই পাইপ দিয়ে তার নেবেন। এর জন্য তারা আমাদেরকে নির্দিষ্ট ফি দেবেন। সংস্থাগুলো আমাদের এই প্রস্তাবে রাজি হয়েছে।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) পূর্ব নির্ধারিত কার্যক্রম অনুযায়ী গুলশান ২ এ ঝুলন্ত তার অপসারণ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘রাজধানী ঢাকায় ঝুলন্ত তারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব), ন্যাশনওয়াইড টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সবাই দায়ী। আমি যতবার এই ঝুলন্ত তার নিয়ে মিটিং করেছি, তখন এক সংস্থা আরেক সংস্থাকে দায়ী করে। কিন্তু দায়ী এরা আসলে সবাই।’

তিনি বলেন, ‘এনটিটিএন লাইসেন্স নিয়েও ১০ বছরে তারা কোনো কাজ করেনি। বিটিআরসি তারা নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু তারা এগুলো সেভাবে তদারকি করেনি।’‘ঝুলন্ত তার অপসারণে সাধারণ গ্রাহকদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে’ দাবি করে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা এমনভাবে তার কাটতে বলেছি যেন গ্রাহকদের অসুবিধা না হয়।’

তিনি বলেন, ‘অনেক অভিভাবক আমাকে বলেছেন তাদের ছেলেমেয়েরা বাসায় ইন্টারনেটে ক্লাস করেন। এর জন্য সংস্থাগুলো আমার থেকে ৭ দিন সময় নিয়েছেন যেন মোড় বা ক্রসিংয়ের জায়গার তারগুলো না কাটি। এখন শুধু প্রধান সড়কের তার কাটা হচ্ছে।’

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা