সংগৃহীত ছবি
জাতীয়

অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার কোনাপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ হাওলাদার (৬৫) নামে ১ পথচারী মারা গেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) ভোর পৌনে ১টায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।ৎ

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত

নিহত ব্যক্তি, ইউসুফ হাওলাদার পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের কাদের হাওলাদারের সন্তান। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

মারা যাওয়া ব্যক্তির মেয়ে নিপা বলেন, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি অটোরিকশা আমার বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে। এর পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা