সংগৃহীত ছবি
জাতীয়

কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কাজে জড়িত কিশোর গ্যাংয়ের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

শনিবার (২ নভেম্বর) রাতে হাজারীবাগ থানাধীন গনকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)।

রোববার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শুক্রবার (১ নভেম্বর) ভিকটিম মো. বিপ্লব ইসলাম প্রিন্সের (২০) মা বিলকিস বেগমের অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

আরও পড়ুন: তাপমাত্রা কমার আভাস

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাদী বিলকিস বেগমের ছেলে মো. বিপ্লব ইসলাম প্রিন্স গনকটুলির সিটি কলোনি বৈলখানা গেটের সামনের রাস্তায় থাকাকালে এজাহারনামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা করে। তারা লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা বিপ্লবকে মারধর করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিমের মাতা ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা করান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। গ্রুপের প্রধান ইয়াসিন। তারা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত।

গ্রেফতাররাসহ হাজারীবাগের এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা