সংগৃহীত ছবি
জাতীয়

লেবানন থেকে ফিরছেন আরও ৩০ জন

নিজস্ব প্রতিবেদক: চলমান যুদ্ধ পরিস্থিতিতে লেবাননে ৪র্থ ধাপে দেশে ফিরছেন ৩০ বাংলাদেশি।

রোববার (২৮ অক্টোবর) লেবাননের বৈরুতের রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।

আরও পড়ুন: ২ বিভাগে বৃষ্টির আভাস

শনিবার (২৬ অক্টোবর) বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশিদের বহনকারী বিমানটি সোমবার রাত ২.৪০ মি. হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদেরকে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এই পর্যন্ত ৩ দফায় মোট ১৫০ জন প্রবাসী দেশে ফিরেছেন। ৪র্থ দফায় ৩০ জনসহ এই সংখ্যা দাঁড়াবে ১৮০ জনে।

এদিকে, লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক ৫৪ জন বাংলাদেশি নাগরিকের ১ম দলটি গত সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরেন।

আরও পড়ুন: শেখ পরিবারের সদস্য মঈন গ্রেফতার

২য় দফায় ২ নবজাতকসহ মোট ৬৫ লেবানন প্রবাসী সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮১০) জেদ্দায় যাত্রবিরতির পর বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরেন তারা।

৩য় দফায় ৩১ বাংলাদেশির একটি দল বৈরুত রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) জেদ্দা হয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১টায় ঢাকায় পৌঁছায়।

অপরদিকে, লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে ১ লাখ বাংলাদেশি প্রবাসী নাগরিক রয়েছেন। এ সময় তাদের মধ্যে প্রায় ১৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা