সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানী থেকে ২ ট্রেনের যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) ও জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) নামে ২টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। মূলত ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেনটি লাইনচ্যুতর ঘটনায় শিডিউল বিপর্যয়ে পরেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ঢাকায় আসা-যাওয়া করা অন্যান্য ট্রেনগুলো (৫-৬ ঘণ্টা) বিলম্বে চলছে। এ জন্য এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

শনিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ট্রেনের যাত্রা বিলম্বের কারণে আজ ২টি ট্রেন বাতিল করা হয়েছে। এর ১টি হচ্ছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)। এটির যাত্রার সময় ছিলো সকাল ১১.১৫ মি। আর অন্যটি ১টি হলো জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫)। ঢাকা থেকে এই ট্রেনটির যাত্রার সময় ছিলো বিকাল ৪.৪৫ মি.।

তার আগে গতকাল শুক্রবার শিডিউল বিপর্যয়ের কারণে দিনভর ট্রেন চলাচল করলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যেই সব যাত্রীরা বিলম্বিত ট্রেনে যেতে চাননি তাদের টিকিট ফেরত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: ড. ইউনূস-সেনাপ্রধানের সাক্ষাৎ

এর আগে (২৫ অক্টোবর) রাত ১২.১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পরে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙ্গে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় প্রায় ১৫০ মিটারের মতো রেলট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেই সময় প্রত্যক্ষদর্শীরা জানায়, লাইনচ্যুত ট্রেনটি তার সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। এরপর প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। এরপর নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। এ সময় দেখা গেছে লাইনের পাত ভেঙে গেছে৷ এর পরে চাকাগুলো নিচে পরে যায়। ট্রেনের গতি কম ছিলো বলে কেউ আহত হননি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা