সংগৃহীত ছবি
জাতীয়

ড. ইউনূস-চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাতে সাক্ষাৎ করেন তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যু এড়িয়ে গেলেন

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এতে বলা হয়, তারা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে সাম্প্রতিক বৈঠকের সময় আলোচনা করা মূল বিষয়গুলো অনুসরণ করেছেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে এবং এই সফর সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে।

আরও পড়ুন: বঙ্গভবনে বিজিবি মোতায়েন

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার এই পর্যন্ত যে সকল সংস্কার উদ্যোগ নিয়েছে, সেই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ৬টি বড় সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। তারা দেশের স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা