সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী এলাকার বিআরটি ভবনের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জিদান (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: ব্যারিস্টার সুমন গ্রেফতার

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোররাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী বলেন, মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে বিআরটি ভবনের সামনে একটি মোটরসাইকেলে করে দুই যুবক ফ্লাইওভারে উঠছিল। এমন সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান জিদান নামের ওই যুবক আর বেঁচে নেই।

অপর যুবক গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ ভোরের দিকে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে ভর্তি দেওয়া হয়েছে। আমরা আহত যুবকের কাছ থেকে জানতে পারি যিনি মারা গেছেন তার নাম জিদান। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা