মমতা ব্যানার্জর উপহার
জাতীয়

শেখ হাসিনাকে জন্মদিনের উপহার পাঠালেন মমতা ব্যানার্জি

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে এ উপহার ঢাকার উদ্দেশে নেওয়া হয়েছে

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন জানান, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের দপ্তরে উপহার সামগ্রী পাঠান। সঙ্গে সঙ্গে উপহারটি বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশের গভীর বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্ক। সব সময়েই প্রতিবেশী দেশ হিসেবে এক দেশ অন্য দেশের পাশে থেকে সহযোগিতায় বন্ধুত্বের হাত বাড়িয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এ উপহার পাঠানো হয় ভারত থেকে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন। সন্ধ্যায় হাইকমিশনারের একজন প্রতিনিধি ঢাকার উদ্দেশে এসব উপহার নিয়ে রওনা হয়েছেন ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা