শেখ হাসিনার জন্মদিনে বিএসএমএমইউতে দোয়া মাহফিল
জাতীয়

শেখ হাসিনার জন্মদিনে বিএসএমএমইউতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

সোমবার (২৮শে সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বাণী দিয়েছেন।

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-আকাঙক্ষার প্রতীক, ভাগ্য পরিবর্তনের নির্মাতা, দেশের উন্নয়নের রূপকার, বাংলা আকাশের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বনন্দিত নেতা, জননেত্রী শেখ হাসিনা আজ ৭৪ বছরে পর্দাপণ করলেন। তিনি ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সকল সদস্য, শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আরো বলেন, ‘বাংলাদেশে নতুন ধারার উন্নয়নের রাজনীতির সফল কারিগর, সুযোগ্য নেতৃত্ব, মেধা-মনন, দূরদর্শীতা, দেশপ্রেম, অসীম সাহস, বিচক্ষণতা ও সততার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল-এ প্রতিষ্ঠিত করার বিশ্ব নেতা শেখ হাসিনার নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে করোনা সেন্টার, বেতার ভবনে ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস ল্যাবরেটরি, বর্হিবিভাগে পোস্ট কোভিড-১৯ ফলোআপ ক্লিনিক চালু করাসহ সকল ধরণের রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সৃষ্ট মহাসংকটকালীন সময়ে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক সঠিক পদক্ষেপ গ্রহণ ও যথাযথ নির্দেশনা প্রদানের জন্য বিশ্বব্যাপী নন্দিত ও প্রশংসিত হয়েছেন।

তিনি বলেন, পরম করুণাময়ের কাছে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখা, এসডিজি অর্জনে আইসিটির ব্যবহারে প্রচারণা, ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশের অগ্রগতি ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখা, বিশ্ব মহিলা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে অনন্য অবদানের জন্য গ্লোবাল উইমেন্স লিডারশিপ এওয়ার্ড, আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট এওয়ার্ড, গ্লোবাল ডাইভারসিটি এওয়ার্ড, এজেন্ট অব চেঞ্জ পুরস্কার ও সাউথ সাউথ পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন ও অ্যাওয়ার্ডে ভূষিত শেখ হাসিনার শতায়ু কামনা করছি।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা