ইউএস-বাংলার ফ্লাইট সিঙ্গাপুর যাচ্ছে ৩ অক্টোবর
জাতীয়

ইউএস-বাংলার ফ্লাইট সিঙ্গাপুর যাচ্ছে ৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ৩ অক্টোবর (শনিবার) থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুটে সপ্তাহে একটি শিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, বাংলাদেশ ও সিঙ্গাপুরের ফ্লাইট পরিচালনার সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা আগামী শনিবার থেকে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে

প্রতিষ্ঠানটি জানায়, ইউএস-বাংলা প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরের দিন রোববার স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে অবতরণ করবে। অপরদিকে সিঙ্গাপুর থেকে রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে এবং সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা।

সিঙ্গাপুর রুটের ফ্লাইটের টিকিট রিজার্ভেশন বা যে কোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা