সংগৃহীত ছবি
জাতীয়

সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর “সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪” এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনী সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় ১ম পর্বের এ পদোন্নতি পর্ষদে বাহিনীরটির কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

আজ রোববার (৬ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: ট্রাফিক আইনে ১৬৭ গাড়ি ডাম্পিং

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ফলে মানুষের কাছে সেনাবাহিনী আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

তিনি আরও বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই এ পদোন্নতির দাবিদার। দেশের রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে বলেও নির্দেশনা দেন।

আরও পড়ুন: নতুন উপদেষ্টার সন্ধানে সরকার

এ সময় উপস্থিত ছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রতিরক্ষা সচিব, চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা