সংগৃহীত ছবি
জাতীয়

শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা।

আরও পড়ুন: সাইবার আইনের মামলা প্রত্যাহার

এ সময় দেখা যায়, আন্দোলনকারীদের চারদিকেই পর্যাপ্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এদিকে, শিক্ষার্থীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন।

অপরদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া একাধিক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ২ জন আন্দোলনকারী আহত হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. ইসরাইল হাওলাদার জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন সামনে সভা সমাবেশ করার বিষয়ে এর আগেই নিষেধাজ্ঞা ছিলো। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের এই নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যায়। এ সময় তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওখানে তাদেরকে থাকতে দেবো না।

আরও পড়ুন: ট্রাফিক আইনে একদিনে ৭৮৮ মামলা

এই আন্দোলনের ফলে যমুনার সামনের সড়ক বন্ধ রয়েছে। এতে করে ঐ এলাকার আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা