সংগৃহীত ছবি
জাতীয়

ফের জ্যোতির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলার আশুলিয়া এলাকায় একটি কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫

এ সময় আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ভূইয়া তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এরপর আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। এর পরে মামলার শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায় যে, সোমবার (৫ আগস্ট) দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় (২-৩) হাজার ছাত্রজনতা রাস্তায় নামে। এ সময় আসামিদের নির্দেশে আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে। এর এক পর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও ওদের আক্রমণের মুখে পড়ে। পরে তাদের আক্রমণের মুখেই আশরাফুল নিহত হন।

আরও পড়ুন: অপরাধ নিয়ন্ত্রণে ক্র্যাব-ডিএমপি

এই ঘটনায় গত রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এই মামলায় সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ২ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা