এনআইডি পেতে প্রবাসীদের গুনতে হবে প্রায় ৫০ ডলার
জাতীয়

এনআইডি পেতে প্রবাসীদের গুনতে হবে প্রায় ৫০ ডলার

নিজস্ব প্রতিবেদক :

ডলারের বিনিময়ে তারা ভোটার হওয়া, জাতীয় পরিচয়পত্র পাওয়া, পরিচয়পত্র সংশোধন, ভোটার এলাকা স্থানান্তর করতে পারবেন। প্রবাসীদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) দিতে মার্কিন ডলারে ফি নেয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

এজন্য প্রবাসীদের ২০ থেকে ৫০ ডলার পর্যন্ত গুনতে হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে বৈঠক শুরু করেছে ইসি কমিশন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়েছে। প্রবাসীদের ফি আরোপের প্রস্তাব করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়।

ইসি সূত্রে জানা যায়, শিক্ষার্থী ও সাধারণ শ্রমিকরা কম মূল্যে এ সেবা পাবেন। কমিশন বৈঠকে অনুমোদন পাওয়ার পরই এর বাস্তবায়ন কাজ শুরু হবে।

প্রবাসে বাংলাদেশি নাগরিকদের স্মার্টকার্ড পেতে ৩০ মার্কিন ডলার ফি গুনতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধনে ৩০ থেকে ৫০ ডলার ফি, একইভাবে ভোটার এলাকা পরিবর্তন, হারানো কার্ড তোলা এবং ১৫ বছর পর কার্ড নবায়নেও বিভিন্ন অঙ্কের ফি দিতে হবে তাদের।

কীভাবে প্রবাসীদের এনআইডি দেবে বাংলাদেশ

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়া প্রসঙ্গে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রি. জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রবাসীদের জন্য বিশেষ ফরম প্রস্তুত করেছি এবং কমিশন সভায় উপস্থাপন করেছি। বিধিবিধান সংশোধন করার জন্যও প্রস্তাবনা প্রেরণ করেছি। অর্থাৎ এখনও আইনি জটিলতা রয়ে গেছে। আইন সংশোধন হলে তা সমাধান হবে।

এছাড়া প্রত্যেক উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান এনআইডির ডিজি।

সাইদুল ইসলাম বলেন, যেসব প্রবাসী পর্যাপ্ত ডকুমেন্ট দিতে পারছেন না, তাদের বায়োমেট্রিক রেখে দেব। তিনি যতটুকু ডকুমেন্ট দিতে পারবেন, তাও সংরক্ষণ করে রেখে দেব। যে ডকুমেন্টগুলো দিতে পারছেন না, সেগুলো অনলাইনে সাবমিট করলে পরবর্তীতে আমরা সেগুলো যাচাই-বাছাই করে তার আইডি কার্ড হস্তান্তর যেন করতে পারি -সে ধরনের ব্যবস্থা রেখেছি।

সান নিউজ/পিডিকে/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা