আজও  রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ
জাতীয়

আজও রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভিসার মেয়াদ বাড়ালেও সময় মতো না ফিরলে চাকরি থাকবে না। এই আশঙ্কায় দ্রুত কর্মস্থলে ফিরতে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওরানবাজারের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে তাদের এই অবস্থান করতে দেখা যায়। অবস্থানকারীদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

সরেজমিনে কথা বলে জানা যায়,প্রবাসীদের অনেকেই রাতে কারওয়ানবাজার ও এর আশপাশ এলাকায় অবস্থান করছিলেন। সকাল হতেই তারা এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে অবস্থান নিতে শুরু করেন। তবে তারা সড়কের পাশে ও ফুটপাতে রয়েছেন। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সৌদি এয়ারলাইন্সের শিডিউল অনুযায়ী, আজ যাদের টোকেন নম্বর ১৯০০ থেকে ২৩০০, শুধুমাত্র তাদেরই টিকিট দেয়া হবে। তবে ৩ হাজারের পরের সিরিয়ালের টোকেন নম্বর যাদের, তারাও সকাল থেকে ভিড় করেছেন।

প্রশান্ত নামের এক প্রবাসী বলেন, আমি সৌদিতে একটি প্রতিষ্ঠানে পাইপ ফিল্টারের কাজ করি। আমি কুয়েত এয়ারওয়েজের টিকিট নিয়ে দেশে ফিরেছিলাম ফেব্রুয়ারিতে। জুনে আমার ফেরার কথা ছিল। কুয়েত এয়ারওয়েজ এখনও কার্যক্রম শুরু না করায় সাউদিয়ার টিকেট নিতে এসেছি। আমার টোকেন নম্বর ৩ হাজারের পরে। অক্টোবরের প্রথম সপ্তাহে আমাকে ডাকা হয়েছে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় গত ৪ দিন ধরেই আমি এখানে অবস্থান করছি।

এদিকে প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইন্সই। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা