সংগৃহীত ছবি
জাতীয়

ড. ইউনূস-বাইডেনের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিগত ৩ দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে হতে যাওয়া বৈঠকে ২ দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি আঞ্চলিক ইস্যু আলোচনায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে এই বৈঠক হবে।

আরও পড়ুন: নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

বৈঠকের সংশ্লিষ্টরা জানান, এই বৈঠকে ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। তবে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার আলোচনায় গুরুত্ব পাবে। একই সাথে আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে, সেটি নিয়ে বাইডেনের সাথে আলোচনা করতে পারেন ড. ইউনূস। এই ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত-মিয়ানমার প্রসঙ্গ আসতে পারে।

ড. ইউনূস-বাইডেনের এ বৈঠকে আলোচনায় কোন বিষয়গুলো আসতে পারে বলে এমন প্রশ্নে ঢাকার এক জ্যৈষ্ঠ কূটনীতিক জানান, দেশের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক দিয়ে বিবেচনা করে। বর্তমানে বাংলাদেশ-ভারতের সম্পর্ক কিছুটা খারাপ যাচ্ছে। ওয়াশিংটনে নরেন্দ্র মোদির সাথে বাইডেনের হওয়া বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। ভারতের সাথে কৌশলগত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। ড. ইউনূস-বাইডেনের বৈঠকে ভারত প্রসঙ্গ আসতে পারে। এক্ষেত্রে ২ দেশের সম্পর্ক উন্নয়নে দূতিয়ালি করার সুযোগ থাকবে বাইডেনের।

আরও পড়ুন: দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে

এই কূটনীতিক জানান, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে। এই সরকার এটা নিয়ে অনেক আন্তরিকতা দেখাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরে সংস্কার নিয়ে আলোচনা বেশি গুরুত্ব পেয়েছে। এতে বিশেষ করে অর্থনৈতিক সংস্কার। এক্ষেত্রে সংস্কার ইস্যু বা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকবে। মিয়ানমার পরিস্থিতি নিয়েও কথা আসতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা