সংগৃহীত ছবি
জাতীয়

আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চললেও এখনো বন্ধ রয়েছে ২২টি কারখানা। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৬টি ও বাকি ৬টি কারখানায় সাধারণ ছুটি চলছে।

আরও পড়ুন : দেশে তাপপ্রবাহের আভাস

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।

দেখা গেছে, সকাল ৮টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। এখনও পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভসহ শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : ফের রিমান্ডে সালমান-আনিসুল হক

তবে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলটিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অব্যাহত আছে শিল্পাঞ্চলে সেনা টহল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, অন্যান্য দিনের চেয়ে আজ শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে। খোলা কারখানায় উৎপাদন চলছে। তবে এখনো বন্ধ রয়েছে ২২টি পোশাক কারখানা। আশা করা যাচ্ছে শনিবার সব বন্ধ কারখানা খুলে দেবে কারখানা কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা