সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথে একটি ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিফাত (২২) নামে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

মৃত ব্যক্তি, পান্থপথের ডালিয়াবাড়ী পানির পাম্প এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত রিফাতের বন্ধু ইসমাইল হোসেন বলেন, মৃত রিফাত পান্থপথে রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এর পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাবেক মেয়র আতাউর গ্রেফতার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা