সংগৃহীত ছবি
জাতীয়

বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক: ভদ্র মাসের শেষ দিনে স্থল নিম্নচাপের প্রভাবে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি। সপ্তাহের ১ম কর্মদিবসে অফিস কিংবা কর্মস্থলের উদ্দেশ্যে সকাল থেকে যারাই বের হয়েছেন তারা কোনো না কোনো ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে গাড়ির ধাক্কায় নিহত ১

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর উত্তরা, মিরপুর, ইসিবি, বিশ্বরোড, কুড়িল, নর্দা এলাকা ঘুরে এমন চিত্র চোখে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির তীব্র চাপ। ফলে তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। প্রতিটি সিগন্যাল পার হতে যাত্রীদের আগের তুলনায় অতিরিক্ত সময় লাগছে। আবার অনেক মিনিবাস মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলছে। এতে এর পেছনে তৈরি হচ্ছে গাড়ির সারি।

মিরপুর, ইসিবি চত্বর, কুড়িল এলাকার চিত্র আবার কিছুটা ভিন্ন। সড়ক খালি থাকলেও ছিল গাড়ির সংকট। অনেকক্ষণ পরপর গাড়ি আসার কারণে দীর্ঘসময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও যাত্রীরা বাসে উঠতে পারছিলেন না। প্রতিটি গাড়িই ছিল যাত্রীতে ঠাসা।

বাসের জন্য অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, ২০ মিনিট ধরে বাড্ডা রোডের গাড়ির জন্য অপেক্ষা করছি। প্রতিটি গাড়ির গেট পর্যন্ত মানুষজন ঝুলে দাঁড়িয়ে আছে। একদিকে বৃষ্টি, অপরদিকে অফিস। ঘরে বসে থাকার সুযোগ নেই। যেভাবেই হোক অফিসে পৌঁছাতে হবে। অন্যদিনের তুলনায় আজ গাড়ি অনেক কম মনে হচ্ছে।

আরও পড়ুন: ড. ইউনূস-মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

এ অবস্থায় বেশি সমস্যায় পড়েছেন নারী যাত্রীরা। এক যাত্রী বলেন, এমনিতেই বাস পুরোপুরি ভরে আসছে। তারপর এখানে থামলেও পুরুষরা উঠতে পারছে। নারীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি।

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন রিকশা চালক, ফুটপাতের ভাসমান দোকানি এবং নিম্ন আয়ের মানুষেরাও। জীবন-জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই রিকশা চালাতে দেখা গেছে অধিকাংশদের।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা