‘সিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় নয়’
জাতীয়

‘সিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় নয়’

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানিয়েছেন, অভিযুক্তরা যে দলেই হোক না কেন তাদেরকে কাউকে ছাড় দেয়া হবে না, এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছপা হয় না।’

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে আসা ওই তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে কয়েকজন দুর্বৃত্ত। পরে জানা যায়, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইতিমধ্যে ওই তরুণীর স্বামীর করা মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি সাইফুর রহমানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাসা থেকে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, ‘উপনির্বাচনে মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো।’

বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘সরকার দমন নীতিতে বিশ্বাস করে না। সরকার মানবিক আচরণ করছে বিএনপির সঙ্গে। নিজের দলের কর্মীদের অপকর্মেরও ছাড় দেয় না সরকার।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, মহামারির চলমান পরিস্থিতিতে দলীয় কার্যালয়ে সভানেত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী ও বিভিন্ন হাসপাতালে উন্নতমানের মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা