জাতীয়

এমসি কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনার দাবি ডা. জাফরুল্লাহ’র

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের সংশ্লিষ্টদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়েছেন।

ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। কলেজ ছাত্রাবাস বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীরা কীভাবে সেখানে অবস্থান করছিল? এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন দায় এড়াতে পারে না। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে বেড়াতে গেলে ওই নারীকে ছাত্রাবাসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ছাত্রলীগ কর্মী রবিউল, তারেক, রনি, সাইফুর, মাহফুজ ও অর্জুন। খবর পেয়ে পুলিশ রাতে ওই দম্পতিকে উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন সেই নারীর স্বামী।

ঘটনার প্রতিবাদে এবং এতে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন কলেজের শিক্ষার্থীরা। তারা শনিবার দুপুরে কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানান।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা