সংগৃহীত ছবি
জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে ভ্যাটিকানের সহায্য চাই

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন এস রান্ডেল।

আরও পড়ুন: রাষ্ট্রপতির-সেনাপ্রধানের সাক্ষাৎ

সোমবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গা ইস্যু এবং আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের সভা নিয়ে আলোচনা করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের ইসলামিক স্কলারদের সঙ্গে ভ্যাটিকানের প্রতিনিধিদের আন্তঃধর্মীয় সংলাপের প্রস্তাব দেন রান্ডেল। এছাড়া, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাকে সহায়তার জন্য কার্যক্রম জোরালো করা উচিত বলেও মত দেন তিনি।

আরও পড়ুন: শহীদদের সম্মান জানাবে সরকার

অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাকে অগ্রাধিকার দিচ্ছে বলে ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া, দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে নেওয়া পদক্ষেপগুলোর ব্যাপারেও রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি। আলোচনায় রোহিঙ্গা এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে ভ্যাটিকান সিটির সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা