সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলিতে মো. সনু (৩২) নামে ১ অটোরিকশা চালক নিহত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রিমান্ডে সাবেক আইজিপি মামুন

নিহতের চাচাতো ভাই সজীব জানান, বুধবার সকালে মোহাম্মদপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল,রানা, টুনটুন, বাবুসহ (৪০-৫০) জনের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এই সময় কামাল বিরিয়ানি নামে ১টি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বুনিয়া সোহেলের শট গানের গুলিতে সনু গুলিবিদ্ধ হয়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেনেভা ক্যাম্পের ৫ নাম্বার সেক্টরে থাকতো।

আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা