সংগৃহিত ছবি
জাতীয়

ভারত চাইলে হাসিনাকে ফেরত দিতে পারে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

আরও পড়ুন: নিউইয়রর্কে যাবেন ড. ইউনূস

রোববার (১ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়। চুক্তি আছে আমাদের। চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে। আমি জানি না সেটা কীভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চাওয়া হয় (আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়) তা‌কে (শেখ হা‌সিনা) ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব।

পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, যদি আইন-আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব।

ভারতে শেখ হাসিনার কোন স্ট্যাটাসে থাকছে, জান‌তে চাইলে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট অটোম্যাটিকালি বাতিল হয়েছে। এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কী স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।

আরও পড়ুন: ডিবি প্রধান হলেন রেজাউল করিম

বাংলা‌দে‌শে ভারতীয় প্রকল্প প্রস‌ঙ্গে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে। বাংলা‌দে‌শে ভারতবিরোধী মনোভাব তৈ‌রি হ‌য়ে‌ছে। সেজন্য ভারতীয়‌দের মধ্যে এক ধর‌নের আতঙ্ক আছে। বিষয়‌টি নি‌য়ে পররাষ্ট্র উপ‌দেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, এক ধরনের ভীতির মধ্যে আছেন সেটি না ব‌লে আতঙ্ক বলি। সেই ভীতি থেকে আশা করি তারা বেরি‌য়ে আসতে পারবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা