সংগৃহীত ছবি
জাতীয়

ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের পাশে ১ দল দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউসুফ সাধু (৪০) নামে ১ অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (৩১) ভোরে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত ব্যক্তি, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পাকনগরের মৃত চান মিয়ার ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ছেলে ইমরান বলেন, আমার বাবা একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি প্রতিদিনের মতো শনিবার ভোরে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর ভোরের দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে কয়েকজন দুর্বৃত্তকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে করে পালিয়ে যায়। এর পরে পথচারীরা বিষয়টি ছাত্রদেরকে জানালে তারা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এই সময় ফোনে আমাদেরকে খবর দিলে আমরা ঢাকা মেডিকেলে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

আরও পড়ুন: ২ অঞ্চলে ঝড়ের আভাস

তিনি আরও বলেন, এ সময় আমাদের ধারণা, আমার বাবাকে ছুরিকাঘাত করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যেতে চেয়েছিল দুর্বৃত্তরা তবে অটোরিকশাটি নিতে পারেনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বরেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা