সংগৃহীত ছবি
জাতীয়

৩৫২ আনসার পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: রোববার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এ সময় তারা বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হচ্ছে মামলায়। রোববার রাতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ানোর পরে তোপের মুখে পড়ে তারা সচিবালয় ছেড়ে পালিয়ে যায় অধিকাংশ আনসার সদস্য। কিন্তু ৩৫২ জন আনসার সদস্য রয়েছেন পুলিশ হেফাজতে।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝড়ের আভাস

রোববার (২৫ আগস্ট) রাত ৯টা পর্যন্ত তারা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। এরপর সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা। এই সময় সচিবালয়ের ২ ও ৩ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা করে সাধারণ আনসার সদস্যরা।

এর পরে সচিবালয় এলাকার ৪ দিক থেকে মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ফেলে। এ সময় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা ঐ সময় অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। কিন্তু পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধর শিকার হয় আনসার সদস্যরা।

আরও পড়ুন: বুধবার চলবে পারাবত এক্সপ্রেস

তার পরে পুলিশ হেফাজতে নেওয়া হয় ৩ শতাধিক আনসার সদস্যকে। এ সময় তাদেরকে শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। এরপর রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের একাধিক প্রিজনভ্যানে করে তাদেরকে বিভিন্ন থানায় নেওয়া হয়।

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান জানান, রোববার রাত পর্যন্ত সর্বমোট ৩৫২ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা